জল রঙ – SUPAM ROY

জল রঙ

– সুপম রায়

জলের উপর জল মহল 
আর দু‘ধার ঘেঁষে বন ,
একটা সহজ আল্পনা 
আর জটিল কিছু কোণ ।

জলের নিচে পাহাড় সমেত
আদিম জলের চাষ , 
বসন্ত এক সদ্য নতুন 
লিখছে উপন্যাস ।

খোঁদাই করা জলের গায়ে
জলপরীদের নাম ,
জলের রঙে জল খেলা
আর আনন্দ উদ্দাম ।

চোখের সাথে চোখ জড়ানো ,
দৃষ্টি আকর্ষণ ।
উপচে পড়া জলের দাগে
স্পষ্ট বিনোদন ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted